1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কোরবানির মাংস কাটতে গিয়ে আহত শতাধিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৩১৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মূল আকর্ষণ কোরবানি। ঈদের নামাজ শেষে গরু-ছাগল কোরবানি করতে ছুটে যান মুসল্লিরা। সঙ্গে যোগ দেয় স্থানীয় শিশু-কিশোররা। এই কোরবানি দিতে গিয়েই বাঁধে বিপত্তি। সুস্থ্য-সবল প্রাণীর সঙ্গে পেরে উঠতে অনেকেই শেষ শক্তি ব্যয় করেন। এতে কেউ হন বিজয়ী আবার কেউ কেউ হন ধরাশায়ী। এখানেই শেষ নয়। জবাই করার পর চামড়া এবং গোশত কাটতে গিয়ে পড়েন বিপাকে। হাত-পা কেটে একাকার অনেকেই। এ ঘটনা বেশি ঘটিয়েছে মৌসুমি কসাইরা। এর মধ্যে রয়েছেন কোরবানি দাতারা সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। এই হাসপাতালে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আহত শতাধিক মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নেন সবচেয়ে বেশি। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন।

কর্মরত হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন জানান, আহতদের অধিকাংশই মৌসুমি কসাইয়ের কাজ করতে গিয়ে আহত হয়েছেন। এসব করতে গিয়ে কেউ আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন কিছু মানুষ।

প্রত্যেক বছর কোরবানির ঈদের দিন এমন ঘটনা ঘটে বলে জানান তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে কোরবানি দিতে গিয়ে আহত হওয়া রোগীর চাপ বেশি ছিল। হাত, আঙুল কাটা কমপক্ষে ১০০ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

এদের মধ্যে কারো অবস্থাই গুরুতর ছিল না। তাই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

তার মতে ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পশু কোরবানির ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com