1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কোহলির তাণ্ডবে রানের পাহাড় গড়ল ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে সেঞ্চুরির দেখা মিলল বিরাট কোহলির ব্যাটে। যে কোনো ফরম্যাটে তিন বছরেরও বেশি সময় পর তিন অংকের ঘরে প্রবেশ করলেন কোহলি। তার ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে আফগানিস্তানকে ২১৩ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছে ভারত।

এশিয়া কাপের ফাইনালে ওঠা হয়নি। ভক্তদের আশা ছিল, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু সে সবের কিছুই হলো না। ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বিদায় নিয়েছে ভারত এবং আফগানিস্তান।

ফলে আফগানিস্তানের বিপক্ষে ভারতের আজকের ম্যাচটি পুরোপুরি আনুষ্ঠানিকতার। যে কারণে অধিনায়ক রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে। পরিবর্তে অধিনায়ক লোকেশ রাহুল।

দুবাই ইন্টারন্যাশকাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। আফগানদের পেয়ে দারুণভাবে জ্বলে উঠলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। তাদের ব্যাটে বড় স্কোরের পথেই এগিয়ে যাচ্ছিল ভারত।

শুধু তাই নয়, টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করার পর অবশেষে আজকের ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপান্তর করলেন কোহলি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয়বার ৫০ প্লাস স্কোর বেরিয়ে এলো কোহলির ব্যাট থেকে। হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ৬০ রান। আজ করলেন সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেছেন কোহলি এবং লোকেশ রাহুল। ৪১ বলে ৬২ রান করে লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি। সূর্যকুমার যাদব মাঠে নেমে একটিমাত্র ছক্কা মেরেই বোল্ড হয়ে যান ফরিদ আহমেদের বলে।

এরপর আর কোনো উইকেট পড়লো না। রিশাভ পান্তকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন কোহলি। এর মধ্যে ২০ রান কেবল পান্তের। বাকিগুলো সব কোহলির। ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। ১২টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মারও মারেন তিনি। ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন রিশাভ পান্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com