1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়: অফিস স্থানান্তরের কার্যক্রম শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সচিবালয়ে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে নথিপত্র। আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বিভিন্ন কক্ষও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে ওই পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম কীভাবে চলবে।

এ বিষয়ে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে, সেই জায়গাগুলো খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ীভাবে আপাতত কার্যক্রম সেসব জায়গা থেকে পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে সরকারের নানান উদ্যোগের কথা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com