1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খুলনার কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার, কয়রা, খুলনা : খুলনার কয়রায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে “মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের উত্তর খেওনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, পাইকগাছা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান ও কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ইউনুছ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সুজাউদ্দিন, বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন, বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এ সময় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com