1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সমীচীন নয় : ইউজিসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের চলমান কার্যক্রম সম্পন্ন করা সমীচীন নয় বলে মনে করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) খুকৃবির সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া এক পত্রে এ অভিমত ব্যক্ত করেছে ইউজিসি।

এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য বর্তমানে ইউজিসির একটি তদন্ত কমিটি কাজ করছে। কমিটি শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২০ সালের ৯ ডিসেম্বর ও ২০২১ সালের ৪ নভেম্বর জারি করা পত্রের নির্দেশনা প্রতিপালন এবং ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের আগে কোনো ধরনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সমীচীন নয় বলে জানিয়েছে কমিশন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে গৃহীত পদক্ষেপ ইউজিসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আগামী ১৭ থেকে ১৮ জানুয়ারি এবং ২০ থেকে ২৩ জানুয়ারি বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। গত বছর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রাণালয়। নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com