1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম-আয়েশা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় দুটি টুর্নামেন্ট। তার আগে গত বৃহস্পতিবার তামিম ইকবালের অবসরে হতাশ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাইতো অভিমানী তামিমের সঙ্গে কথা বলতে দেশসেরা এই ওপেনারকে শুক্রবার গণভবনে ডাকেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর ডাকে এদিন বিকালে স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে গণভবনে যান তামিম। এ সময় তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

গণভবনে তামিমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তার আহ্বানে সাড়া দিয়ে নিজের অভিমান ভুলে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন তামিম ইকবাল।

এ সময় তামিমদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে ছবি তোলেন তামিম ও তার স্ত্রী। মাশরাফি বিন মুর্তজা তাদের ছবি তুলে দেওয়ার পাশাপাশি সেলফিও তুলে রাখেন।

শুধু তামিম ইকবালের সঙ্গেই নয়। এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে তামিম ইকবালের সার্ভিস পাবে না বাংলাদেশ। তাকে ছাড়াই সিরিজের বাকি দুই ওয়ানডে খেলতে হবে টাইগারদের।

তবে ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ এবং তার আগে পাকিস্তান ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপে খেলবেন তামিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com