1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গণরুম বিলুপ্তির দাবিতে জাবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বুধবার (৩১ মে) রাত থেকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অবস্থান নেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। তার দাবিগুলো হলো হল থেকে গণরুম বিলুপ্ত করা, অছাত্রদের বের করা ও গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা।

এদিকে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির খবর পেয়ে হলের দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত হন। এ সময় তারা দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন। তবে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অবস্থানকারী শিক্ষার্থী।

সামিউল ইসলাম প্রীতম বলেন, বুধবার থেকে অবস্থান নিয়েছি। হল প্রশাসন এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ওয়ার্ডেন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বির আলম বলেন, সামিউলের সঙ্গে দু’বার দেখা করেছি। তার দাবির পরিপ্রেক্ষিতে হলে আসন ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অন্য দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় চেয়েছি। কিন্তু সে সময় দিতে রাজি হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ওবায়দুর রহমান বলেন, সামিউলের জন্য হলে আসন ব্যবস্থা করেছি। তবে তার অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। কিন্তু সে সময় দিতে চাচ্ছে না। তবুও আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর রাখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com