1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

 দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর রাত-দিন ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ ও পথসভার মধ্য দিয়ে। গণসংযোগ ঘিরে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে বিপুল উৎসাহ উদ্দীপনা। একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে জয় করেছেন সাধারণ মানুষের মন। ইঞ্জিনিয়ার সবুরের দলীয় মনোনয়নে খুশি স্থানীয় আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা আবদুস সবুর দলীয় নেতাকর্মীদের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইঞ্জিনিয়ার আবদুস সবুরের গণসংযোগ ও পথসভা ঘিরে উপচে পর মানুষের ভীড়। সাধারণ ভোটাররা জানান ইঞ্জিনিয়ার আব্দুর সবুর একজন বিনয়ী ও সাদা মনের মানুষ। যোগ্য মানুষের হাতেই দেওয়া হয়েছে নৌকা প্রতীক। আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলে তারা আশাবাদী। তারা বলেন, জয়লাভ করলে এলাকায় বিপুল উন্নয়ন সাধিত হবে। ভোটাররা আরো জানান, বিনয়ী, সদালাপী সারা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের অভিভাবক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর যেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার আব্দুস রশিদের প্রতিচ্ছবি।

এদিকে বিভিন্ন গণসংযোগ ও পথসভায় ইঞ্জিনিয়ার আবদুস সবুর তার বক্তব্যে বলেন, আমার সাথে দেখা অথবা কথা বলতে কাউকে কোন মাধ্যম ধরতে হবে না। আপনারা সরাসরি আমার সাথে যে কোন বিষয়ে যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আমি সব সময় অতীতের মত ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আমার দরজা জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবার জন্য উমুক্ত। উন্নয়নের বিষয়ে ইঞ্জিনের সবুর বলেন, আগামী নির্বাচনে আমি জয়লাভ করলে দাউদকান্দি ও তিতাসকে আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে।কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। প্রতিষ্ঠা করা হবে পলিটেকনিক কলেজ। নির্মিত হবে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট। শহরের সকল নাগরিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে দাউদকান্দি ও তিতাসে।সম্পূর্ণভাবে দমন করা হবে সন্ত্রাস। উপড়ে ফেলা হবে মাদকের বিষবৃক্ষ। গণসংযোগকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের এ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর আগামীর সুখী সমৃদ্ধ দাউদকান্দি তিতাস বিনির্মাণে সাধারণ ভোটারদের কাছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com