1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গত সতের বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে- নোয়াখালীতে শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি : অন্তঃবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, গত ১৭বছরে শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসেব দেওয়া সম্ভব না।

সোমবার দুপুরে দিকে মুহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা খুবই অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। যার জন্য আমাদের একটু চিন্তা করতে হয় কোনটা আগে করবো, কোনটা পরে করবো। হইতো কিছু বিষয়ে আগে থেকে ধারণা আছে আমাদের তাই কিছু কাজ এগিয়ে নিতে পারছি।

উপদেষ্টা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের কারো রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। আর সেই রাজনৈতিক বিশ্বাসের মধ্যে থাকতে হবে। আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। কিন্ত সে রাজনৈতিক বিশ্বাস,বিশ্বাসের পর্যায়ে থাকবে। পঙ্কিল রাজনীতি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আনবেন না। সেখানে আমি সকল ছাত্রের প্রতি দায়িত্ব যেটা সেটা আমি পালন করব।

এর আগে অতিথিরা বিশ্বিবদ্যালয়ের গোল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন। পরে রিসার্চ ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে ৭০ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১জন শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আরো বলেন……

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com