1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রীকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এর আগে বুধবার গরু চুরির মামলার সংশ্লিষ্টতা থাকার কারণে বাবলীকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাবলী আক্তারকে অব্যাহতির পাশাপাশি বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com