1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাইবান্ধায় ব্যবসায়ী শামীম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দু’ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘী এলাকায় সড়ক অবরোধ করা হয়।

এ সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল,এলাকাবাসী মো.সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম মিলন, শামীম মন্ডল, জুয়েল রানা,রাশেদ মিয়া,হান্নান সরকার,আতাউর রহমান,নিহত শামীমের চাচা মাসুদ রানাসহ অন্যান্যরা।

এসময় বক্তারা,শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে অবরোধের ফলে ওই সড়কে সবধরণের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com