1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় অর্ধলক্ষাধিক শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন: জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অর্ধলাখেরও বেশি শিশুর তীব্র অপুষ্টিজনিত জরুরি চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

শনিবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজায় মানবিক ত্রাণসহায়তা প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। ফলে গাজার মানুষ চরম ক্ষুধার মুখোমুখি হচ্ছেন। আমাদের টিম যাদের সহায়তা প্রয়োজন তাদের কাছে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করছেন। তবে পরিস্থিতি ভয়াবহ।

গাজায় ত্রাণ পাঠানো শুধু নয়, এসব ত্রাণ মানুষের মাঝে বিতরণ কতটা কঠিন সে বিষয়টি ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডারও সামনে নিয়ে এসেছেন।

তিনি বলেছেন, জাতিসংঘের জন্মের পর যে কোনো যুদ্ধের চেয়ে এই যুদ্ধে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে।

গত বুধবার (১২ জুন) ১০ হাজার শিশুর মাঝে পুষ্টি ও চিকিৎসা সরঞ্জাম বিতরণের একটি মিশন পরিচালনার কথা ছিল ইউনিসেফের। এসব ত্রাণসহায়তা বিতরণই তাদের কাজ ছিল। এই জন্য তারা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে আগেই অনুমতি নিয়ে রেখেছিলেন।

জেমস এল্ডার বলেন, এই কাজ করতে আমাদের ১৩ ঘণ্টা সময় লাগে। তার মধ্যে আট ঘণ্টায় আমরা চেকপয়েন্টের আশপাশে কাটিয়েছি। এটা ট্রাক নাকি ভ্যান, এ নিয়ে ইসরায়েলিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমাদের এই ট্রাককে আর ঢুকতে দেয়া হয়নি। ফলে ১০ হাজার শিশু সেই সহায়তা পায়নি। দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের এসব সহায়তার সুবিধা দেয়ার আইনি দায়িত্ব রয়েছে।

এদিকে আট মাসের ইসরায়েলি হামলা এবং অবরোধের জেরে উত্তর গাজায় এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। মানুষের কাছে খাবারের মতো তেমন কিছুই নেই। যা-ও নামমাত্র আছে সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে উত্তর গাজাবাসী এখন শুধু রুটি খেয়ে দিন পার করছেন। সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com