1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় চলমান বর্বরতা ও শিশু হত্যার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল : ফেঞ্চুগঞ্জ, সিলেট ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান নৃশংস গণহত্যা ও মুসলিম জনগণের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারণ মানুষ, যারা ব্যানার ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান।

গাজার অসহায় নারী ও শিশুদের ওপর পরিচালিত হামলায় এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে। শিশুদের হাত-পা, মাথা কেটে ফেলা, গুলি করে দেহের অঙ্গ বিচ্ছিন্ন করে দেওয়া এবং মৃতদেহ গর্তে ফেলে দেওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এমনকি গাজার কৃষিজমি, ঘরবাড়ি ও হাসপাতাল দখল করে নেওয়া হয়েছে, যা মানবতার ওপর সরাসরি আঘাত।

ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা মুসলিম উম্মাহর একতা ও মানবিক মূল্যবোধ থেকে আজকের এই প্রতিবাদ কর্মসূচি করেছি। ভিক্ষুকদের এই মিছিল আমাদের এই বার্তা বহন করে—যেখানে সামর্থ্য নেই, সেখানেও প্রতিবাদ থেমে নেই।” তারা আরও বলেন, “বিশ্ব শক্তিগুলোর নিরবতা অমানবিক ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং দখলদারদের বিচারের আওতায় আনতে হবে।”

এই কর্মসূচি শুধুমাত্র একটি প্রতিবাদ নয়, বরং এক আত্মজাগরণের ডাক। একটি সুস্থ, মানবিক ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়ার লক্ষ্যে বিশ্ব নেতৃবৃন্দকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com