1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় নিরাপদ আশ্রয় ও মসজিদে হামলা চালাল ইসরায়েল, নিহত ৩০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজায় নিরাপদ আশ্রয় এবং একটি মসজিদে বিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়ে বলেছে, তারা জীবিতদের সন্ধান করছে।

আল জাজিরা জানিয়েছে, গাজা সিটিতে অবস্থিত আল শিফা হাসপাতালের ভিতরে যেসব স্বাস্থ্যকর্মী, রোগী ও বাস্তুচ্যুত ফিলিস্তিনি আটকে পড়েছেন, তারা ভয়াবহ আতঙ্কে আছেন। এর কাছাকাছি কমপক্ষে সাতজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি স্নাইপাররা। গাজা যুদ্ধ এবং লোহিত সাগরে হামলার মধ্যে যোগসূত্র আছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। কিন্তু হুথির মুখপাত্র এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ২৭ হাজার ৩৬৫। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও ৬৬ হাজার ৬৩০ জন। সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com