1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস নেতাদের সাথে তুর্কি গোয়েন্দাপ্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছন তুরস্কের গোয়েন্দাপ্রধান। রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান টিআরটি এ খবর প্রকাশ করেছে।

তুর্কি নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে টিআরটি হ্যাবার জানায়, তুরস্কের ন্যাশনাল ইন্টিলিজেন্স অ্যাজেন্সির প্রধান ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে কথা বলেছেন। তবে এই দলের সদস্যদের মধ্যে কারা ছিলেন, তা প্রকাশ করা হয়নি।

তুরস্কের গোয়েন্দা সংস্থা হামাস, ইসরাইল, কাতার এবং যুক্তরাষ্ট্রসহ সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। তারা এখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় হস্তক্ষেপ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানানোর পর এই বৈঠক হয়েছে। ইসরাইলের ওয়ালা মিডিয়ার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধবিরতি প্রস্তাবটি মেনে নিতে হামাসের ওপর চাপ দিচ্ছে তুরস্ক।

এতে বলা হয়, তুরস্কের মার্কিন অনুরোধের হস্তক্ষেপটি বিদ্যমান সরকারি মধ্যস্ততা সমঝোতার অংশ নয়।

এর আগে উচ্চপর্যায়ের হামাস সদস্যরা দোহায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিসরের গোয়েন্দাপ্রধানের সাথে বৈঠক করেন।

তুরস্কের একটি নিরাপত্তা সূত্র ওয়ালাকে বলেন, বৈঠকে হামাস কর্মকর্তারা ইতিবাচক ছিলেন। তারা আলোচনার ব্যাপারে গঠনমূলক মনোভাব প্রদর্শন করেন। তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরাইল নতুন নতুন শর্ত চাপিয়ে দেয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরাইলের কারণে আলোচনা জটিল হচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল ও তুরস্কের মধ্যে বৈরী মনোভাবের মধ্যেও এই কূটনৈতিক উদ্যোগ দেখা গেল। গত সপ্তাহেও তুরস্ক আহ্বান জানিয়েছিল ইসরাইলের বিরুদ্ধে একটি ‘ইসলামি জোট’ গঠন করার।

রজব তাইয়্যিপ এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক হামাসের সমর্থক হিসেবে পরিচিত। তারা ২০০৯ সালে মাভি মারমারা ফ্লোটিলার আয়োজন করে। সূত্র : জেরুসালেম পোস্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com