1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা স্কটল্যান্ডের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে স্কটল্যান্ড। দেশটির ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ এই ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সহায়তায় একটি স্কিম তৈরি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

হামজা ইউসুফ বলেছেন, স্কটল্যান্ড গাজার শরণার্থীদের জন্য নিজের ‘হৃদয় ও ঘরবাড়ি’ খুলে দিতে প্রস্তুত, যেমনটি যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া ও ইউক্রেনের শরণার্থীদের জন্য করা হয়েছিল।

গাজায় আটকে পড়া পরিবারের সদস্য হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টির বার্ষিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। গাজায় বেসামরিক মানুষের জীবনের ঝুঁকি তুলে ধরে তিনি জানান, তার শ্যালক গাজার একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করেন। পরিস্থিতি এমন যে, কে চিকিৎসা করবে আর কে মারা যাবে- তার মধ্যে যেকোনো একটি চিকিৎসাকর্মীদেরকে বেছে নিতে হচ্ছে।

ফার্স্ট মিনিস্টার তার বক্তব্যে বলেন, “গাজা অবিরাম বোমা হামলার মধ্যে রয়েছে। মানবেতর জীবন কাটাচ্ছেন অসংখ্য পুরুষ, নারী ও শিশু। গাজাবাসীদের কাছে আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া জরুরি। ফিলিস্তিনিদের ‘সম্মিলিত শাস্তি’ কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না।”

ইসরায়েলি বেসামরিক নাগরিকদের সঙ্গে হামাস যা করেছে, তা ‘সত্যিই হৃদয়বিদারক’ উল্লেখ করে জোরালোভাবে এর নিন্দা জানান তিনি।

গাজায় দিনের পর দিন বেসামরিক মানুষজনের হতাহতের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউসুফ বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে, একজন ফিলিস্তিনির জীবন একজন ইসরায়েলি জীবনের সমান।”

তিনি যুক্তরাজ্য সরকারকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য একটি পুনর্বাসন স্কিম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “গাজা উপত্যকায় প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাই আমি যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার জনগণের জন্য বিশ্বব্যাপী উদ্বাস্তু কর্মসূচিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

ইউসুফ তার বক্তব্যে আর বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, স্কটল্যান্ড ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দিতে ইচ্ছুক। এমন পরিস্থিতি মোকাবিলায় স্কটল্যান্ড ভূমিকা রাখতে চায়। আমাদের হাসপাতালগুলো গাজার আহত শিশু-নারী-পুরুষদের চিকিৎসা দেবে।”
সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com