1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজায় পর্যাপ্ত জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার জানেজ লেনারসিক বলেছেন, গাজায় জ্বালানি সরবরাহের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। এর ফলে জাতিসংঘের একটি প্রস্তাবের অধীনে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ এবং মানবিক প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের লেনারসিক বলেছেন, ‘আমরা গাজা উপত্যকায় জ্বালানি সরবরাহ বাড়ানোর আহ্বান জানাচ্ছি। মানবিক প্রবেশাধিকার প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত, কিছু বিধিনিষেধের ভিত্তিতে নয়।’ এএফপি।

লেনারসিক ইইউর সংকট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইইউভুক্ত দেশ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ২৩ লাখ গাজাবাসীকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার অঙ্গীকার করেছিল।

লেনারসিক জানিয়েছেন, গাজা উপত্যকায় ত্রাণ বিতরণে বাধার সম্মুখীন হতে হচ্ছে। মিসরের সঙ্গে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাকগুলো প্রবেশ করতে অতিরিক্ত সময় লাগছে।

এছাড়া ইসরাইল অবরুদ্ধ এই ছিটমহলে সীমিত পরিমাণে জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। উপত্যকায় আরও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইইউ।

তিনি উল্লেখ করেছেন, এই জ্বালানি মানবিক কার্যক্রম, হাসপাতাল, জলকেন্দ্র, পানির পাম্প এবং বেকারিগুলোর জন্য অপরিহার্য। ইসরাইলিরা প্রতিদিন যে পরিমাণ জ্বালানি প্রবেশের অনুমতি দিচ্ছে তা যথেষ্ট নয়।

উল্লেখ্য, ইসরাইল ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে। এক মাসের বেশি সময় ধরে এই অঞ্চলে অবিরাম বোমাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com