1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গায়ক ইলিয়াসের মামলায় নায়িকা সুবাহর জামিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ডিজিটাল নিরাপত্তা আইনে গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ।

আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছরের ২৮ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

মামলার নথিতে ইলিয়াস আরও উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ওই সময় সুবাহ বলেন, ইলিয়াসকে দেখতে তার সাবেক প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো। এরপর ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন। একপর্যায়ে কল রিসিভ করেন গায়ক। ফোনে তাদের আলাপের মধ্যে প্রেম হয়।

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। তবে বিয়ের পর সপ্তাহ পার না হতেই শুরু হয় ঝামেলা। সুবাহর অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। আর ইলিয়াসের অভিযোগ, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com