1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই ১৯টি দোকান: কোটি টাকার ক্ষয়ক্ষতি, রাতভর আতঙ্কে পাহাড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬১ বার দেখা হয়েছে

সংবাদ প্রতিবেদক: কাজল : তারিখ: ০৫ অক্টোবর ২০২৫, খাগড়াছড়ি,খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়া পাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ১৯টি দোকান। রবিবার (৫ অক্টোবর) রাত দুইটার দিকে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড, যা পুরো এলাকায় সৃষ্টি করে আতঙ্কের ছায়া।

গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় রামগড় ও মাটিরাঙ্গা থেকে ইউনিট আসতে দেরি হয়, ফলে আগুন নেভাতে সময় লেগে যায় দীর্ঘক্ষণ। ততক্ষণে চোখের পলকে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপির যৌথ প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস ও দোকানমালিকদের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এলাকাবাসীর ভাষায়, গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে ওঠে পুরো বাজার। চোখের পলকেই ব্যবসায়ীদের বছরের পর বছর পরিশ্রম, সঞ্চয় ও স্বপ্ন মিশে যায় ধোঁয়ার কুয়াশায়। আগুনের ভয়াবহতা এমন ছিল যে, কেউ কিছুই রক্ষা করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও কনফেকশনারি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি সেনা জোন অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুইমারা থানার অফিসার ইনচার্জসহ হিল ভিডিপি ও ভিডিপি সদস্যরা। তারা দ্রুত সাড়া দিয়ে অগ্নিনিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

পাহাড়ের শান্ত পরিবেশের মাঝে গভীর রাতে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুইমারা জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com