1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গৃহকর্মী নির্যাতনের মামলায় অভিনেত্রী একার জামিন না মঞ্জুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের অভিযোগের মামলায় চলচ্চিত্র অভিনেত্রী সিমন হাসান একার জামিন না মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ আদেশ দেন।

এদিন আসামি পক্ষের আইনজীবী হুমায়ুন কবীর নায়িকার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তা না মঞ্জুরের আদেশ দেন।

গত ১০ আগস্ট একার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলায় তার জামিন মঞ্জুরের আদেশ দিয়েছিলেন আদালত।

এর আগে গত ১ আগস্ট বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নায়িকা একার জামিন ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নায়িকা সিমন হাসান একাকে (৪২) আটক করে পুলিশ।

জানা যায়, একা তার গৃহকর্মীকে নির্যাতন করেছেন বলে ৯৯৯-এ অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে বাসা থেকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সেখানে বেশকিছু সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযানের সময় তার বাসা থেকে ৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, প্লাস্টিকের বোতলের মদ পাওয়া গেছে। উদ্ধারকৃত মাদক প্রসঙ্গে গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় মাদক ইয়াবা গাঁজা মদ নিয়ে হেফাজতে রাখেন তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com