1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘গোপনে বিয়ে’ নিয়ে যা বললেন মেহজাবিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব দুই বছর আগে বিয়ে করেছেন বলে নতুন কোরে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে দু’জনের কেউ-ই সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মেহজাবিন আকার-ইঙ্গিতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মুখ খুলেছেন। তিনি এক স্ট্যাটাসে লিখেন- ‘‘আর.আই.পি ইয়েলো জার্নালিজম’’।

এর আগে বিশ্বস্ত কয়েকটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে এই জুটির বিয়ে নিয়ে খবর প্রকাশিত হয়। তাতে বলা হয়, এখন আর প্রেম নয়, বিয়ে করেছেন মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব। একে অপরের পারিবারিক আয়োজনেও অংশ নেন এই জুটি।

সম্প্রতি মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরও গিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন। তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিবের সম্পর্কের বিষয়টি আবারও সামনে আসে তানজিন তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে।

তিশার সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজিব দু’জন হাত ধরে হাঁটছেন। নাম প্রকাশ না করার শর্তে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন বলেন, ‘দুই বছর হলো মেহজাবিন আদনান আল রাজিব বিয়ে করেছেন। এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে। তারা গুলশানে থাকেন। তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন।’

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের তালিকায় রয়েছেন আদনান আল রাজিব।

২০১৮ সালে মেহজাবিন চৌধুরী নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে’। এরপর থেকেই তাদের প্রেমের বিষয় প্রকাশ্যে আসে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com