1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ১২ ফ্লাইট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় ৬ ঘণ্টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১২টি ফ্লাইট।

পরে এসব ফ্লাইট আশপাশের বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে ৮টি ফ্লাইট নেমেছে ভারতের কলকাতায়। এ ছাড়া এয়ার এশিয়ার দুটি ফ্লাইট রওনা হয়েও কুয়ালালামপুর ফিরে গেছে, গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।

কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল ঢাকার আশপাশে অবতরণ করা ফ্লাইটগুলো মঙ্গলবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ফ্লইট ছাড়তে দেরি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com