1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা ‘পাপের প্রায়শ্চিত্ত করেছি’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৩২ বার দেখা হয়েছে

রবিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলেন-রিপন দাস (৩০) ও শিপা তালুকদার (২৭)। তারা সুনামগঞ্জের বাসিন্দা হলেও সিলেটের পাঠানটুলার পল্লবী আবাসিক এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিলেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতর থেকে তাদের মেয়ের কান্নার শব্দ শুনে ডাকাডাকি করেন বাসার অন্যরা। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। বেলা ১১টায় পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় ঘরে একটি চিরকুট পাওয়া যায়। ওই চিরকুটে লেখা রয়েছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানের খেয়াল রেখো।’ তবে চিরকুটটি কে লিখেছেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “বেলা ১১টার দিকে আমরা খবর পাই। তারপর ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com