1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চট্টগ্রামে পাসের হার ৮০.৫০ শতাংশ, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ। ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। তবে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছেন মেয়েরা।

বুধবার বেলা ১২টায় এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ এ ছাত্রদের মধ্যে ৫ হাজার ৫৬৪ জন ও ছাত্রীরা ৭ হাজার ১০৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়াও পাসের হারে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ। ব্যবসায় ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে ৭৩ দশমিক ৩ শতাংশ পাস করেছে।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।

ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১০৬ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক রেজাউল করিম, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com