1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

চট্টগ্রামে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চট্টগ্রাম নগরে কাছাকাছি সময়ে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ঘটানো ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুইটি স্কুল ও একটি মাদ্রাসা। শনিবার নগরের বন্দর থানাধীন দুইটি ও খুলশী থানাধীন একটা কেন্দ্রে আগুন দেয়া হয়।

দুর্বৃত্তরা ভোরে বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউস সুন্নাহ মাদ্রাসায় আগুন দেয়। এতে কোন প্রাণহানি না ঘটলেও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রায় একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এই প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নেয়ামত উল্লাহ মুঠোফোনে বলেন, এই বিষয়ে আমি স্পষ্ট জানিনা। আপনি কোন ফুটেজ থাকলে আমাকে দেন। আমি খোঁজ নিচ্ছি। পরে মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি মানবজমিনকে বলেন, আমরা কেন্দ্রগুলোতে গিয়েছি। এরমধ্যে একটা কেন্দ্রে অগ্নিসংযোগের বিষয়ে নিশ্চিত হয়েছি।

আর মহিউস সুন্নাহ মাদ্রাসার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। থানা পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com