1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে নিপুণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। এবার প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের মধ্যে একটিতে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। আরেক প্যানেল থেকে মিশা ও ডিপজলের সঙ্গে লড়বেন সোনালি দিনের নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার।

সোমবার (১৫ এপ্রিল) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন নিপুণ আক্তার। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আজ থেকে প্রচারণায় নেমেছি। এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায় উৎসব মুখোর পরিবেশে প্রচারণায় নেমেছি।

নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণ বলেন, নির্বাচনের পরিবেশ খুব ভালো। দুই প্যানেলেই সবাই আসছে। সবার সঙ্গে সবাই যোগাযোগ করছে। সবমিলিয়ে বলা যায় নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে। এই বিষয়টি নিয়ে নিপুণের মতামত জানতে চাইলে তিনি বলেন, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমাদের নির্বাচন নিয়ে তো ব্যাপকভাবে আলোচনা হয়। আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই।

ইশতেহার প্রসঙ্গে নিপুণ বলেন, আমি এই মুহূর্তে ইশতেহার নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা শিগগিরই ইশতেহার দেবো, তখন বিস্তারিত জানাবো।

নিপুণ আরও বলেন, বিগত নির্বাচনে আমার কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল। সে সময়ে মিডিয়ার কর্মীরা আমাকে অনেক সাহায্য করেছেন। আমি সুষ্ঠু নির্বাচন আশা করি। এখন পর্যন্ত যা দেখছি, আমার মনে হচ্ছে- ১৯ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com