1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চলন্ত ফেরিতে আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় রোকেয়া নামের একটি ফেরিতে আগুন লেগেছে। আজ শনিবার ভোরের দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি রোকেয়া শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুণ লেগে যায়। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে ও অগ্নিনির্বাপক যন্ত্র দ্বারা আগুণ নেভানো হয়। যাত্রীরা অক্ষত ছিলেন। ফেরির ওই কক্ষের বিছানা, আসবাবপত্র পুড়ে যায়।

তিনি আরো জানান ভোর পৌনে ৫ টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০ টি গাড়ি ও তার যাত্রী, চালকদের নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। ফেরিটি সোয়া ৫ টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ফেরি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট অথবা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com