1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৭ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে বালিয়াডাঙ্গা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। ব্র্যাক (এনজিও) তাদের নিজস্ব সদস্য ও এলাকার মানুষের মধ্যে ১৩০০পিস হাঁসের ছানা/ বাচ্চা বিতরণ করেছেন । ব্র্যাক মূলত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।

হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক ফেরদৌস হোসেন তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটর মমেনা খাতুন, এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর শাহাদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এনামুল হক এবং কৃষি ও বীমা এক্সটেনশন অফিসার মো. এনামুল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে হাঁস-মুরগি পালন একটি লাভজনক মাধ্যম। হতদরিদ্র পরিবারের সদস্যরা এসব হাঁস পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। একই সাথে এটি স্থানীয় পর্যায়ে আমিষ ও পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com