1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চা-বাগানের সবুজে, মকশ বিলে ঢেউ– প্রাণের টানে একত্রিত জামালপুরবাসী, গাজীপুরে উৎসবের ঢেউ!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার দেখা হয়েছে

প্রতিবেদক: কাজল
গাজীপুরের ভাঙ্গাব্রিজ–মকশ বিল–চা-বাগান ঘিরে শুক্রবার সকাল ৮টা থেকে আয়োজিত হলো জামালপুর সমিতি, গাজীপুর (রেজি. নং: গা–০৮৪৪) আয়োজিত ‘নৌকা ভ্রমণ ২০২৫’। প্রবাসে থেকেও শেকড়ের টানে একত্রিত হলেন জামালপুরবাসী, সৃষ্টি হলো এক স্মরণীয় মিলনমেলার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সভাপতি হাফিজুল ইসলাম মুন্না। তিনি বলেন, “এই সমিতি শুধু প্রবাসীদের সংগঠন নয়, এটি শেকড়ের টান ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক।” সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিউ বলেন, “সদস্যদের ভালোবাসা ও অংশগ্রহণই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।”

উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লায়ন হাবিবুর রহমান, চেয়ারম্যান, বিডি নিট লিমিটেড বলেন, “এমন মানবিক সংগঠনের পাশে থাকাই সৌভাগ্য।”

মো. আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি, জাসগা ও মের্সক ফ্যাশনের প্রতিনিধি বলেন, “এই আয়োজন সামাজিক বন্ধনের অনন্য দৃষ্টান্ত।” তাজউদ্দিন তাজু, ব্যবস্থাপনা পরিচালক, গাজীপুর পরিবহন লিমিটেড বলেন, “নতুন প্রজন্মের মাঝে শেকড়ের প্রতি টান তৈরি করা জরুরি।”

মো. রাশেদুল কবির ফরিদ, সহ-সভাপতি, জাসগা বলেন, “ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এমন বহিঃপ্রকাশ গর্বের।”মো. আনিছুর রহমান, মেসার্স আল-আমিন ব্রাদার্স প্রতিনিধি বলেন, “এই সমিতি প্রবাসীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত সকলেই জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন–এর অক্লান্ত পরিশ্রমেই আজকের শক্ত ভিত্তি গড়ে উঠেছে। তিনি দীর্ঘ সময় ধরে এই সংগঠনকে কর্মমুখী ও অন্তর্মুখী মানবিকতায় গড়ে তুলেছেন।

সাংগঠনিক টিমের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক পরিষদের সদস্যরা। ছিল লোকসংগীত, নৌবিহার, সদস্যদের মুক্ত আলোচনা এবং অসহায়দের মাঝে উপহার বিতরণের মতো মানবিক কার্যক্রম।

অনেকে অভিমানে বা দূরত্বজনিত কারণে উপস্থিত হতে না পারলেও, তাদের প্রতি সম্মান রেখে আয়োজনটি ছিল সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক।

দিন শেষে এই নৌভ্রমণ ছিল শুধুই বিনোদন নয়—বরং সামাজিক বন্ধন, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com