1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চিহ্নিত চোর ডাকাতের বাড়িঘর ভাঙচুর, অগ্নি সংযোগ করেছে অতিষ্ঠ জনতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:
গতকাল ৩১ মার্চ’২০২৫ দিবাগত রাত সাড়ে দশটার দিকে বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জগদল হাটপুকুর এলাকার চিহ্নিত চোর, ডাকাত ও ছিনতাইকারী রফিকুল, জামাল, জাম্বু, শরিফ, বাবুল চোর ও ডাকাত ছাবেদ আলীর বাড়িঘর দোকানপাটে ব্যাপক ভাংচুর এবং অগ্নি সংযোগ করেছে অতিষ্ঠ বিক্ষুব্ধ এলাকাবাসি।

স্থানীয় এবং পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পৌরশহর এবং আশপাশে উল্লেখিত চোর ও ছিনতাইকারীরা যত্রতত্র অনেক বাড়িতে চুরি, রাস্তা ঘাটে ছিনতাই, জিম্মি করে টাকা আদায় অব্যাহত রেখেছে, বিষয়টি সকলে অবগত ফলে এলাকাবাসী চরম অতিষ্ঠ ও ক্ষুব্ধ, কোন কিছু বুঝে উঠতে না উঠতেই হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে অপরাধীদের বাড়িঘর গুড়িয়ে ও পুড়িয়ে দেয়।

বুঝতে পেরে চোর ছিনতাইকারীরা বাড়ি হতে পালিয়ে যায়। ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন, গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আইন নিজের হাতে তুলে নিয়ে এমন তান্ডব অনাকাঙ্ক্ষিত মনে করেন বিশিষ্ট জনেরা কিন্তু অতিষ্ঠ জনতা জাহাঙ্গীর, লাল মিয়া, তাইজুদ্দিন (সাবেক কাউন্সিলর) সাবিনা ইয়াসমিন (সাবেক কাউন্সিলর) কালাম মাষ্টার, নাজির হোসেন, সবুজ মিয়া, কামাল হোসেনসহ এলাকাবাসী জানান তাদের অত্যাচারে সবাই এত ক্ষুব্ধ, বর্ননাতিত, তাই এমন বিস্ফোরণ ঘটেছে, জনগন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনা স্বীকার করে বলেন পুলিশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত, সারারাত পুলিশ মোতায়েন ছিল এখনো কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com