1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

চৌদ্দগ্রামে বজলুর রশিদ বুলু’র উদ্যোগে শেখ কামালের জম্ম দিন পালন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লা চৌদ্দগ্রামে পালিত হয়েছে । শুক্রবার ৫ আগষ্ট সকাল ১০ টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি ও ইউরোপীয় আওয়ামী লীগের কো অডিনেটর বিশিষ্ট রাজনীতিবিদ চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান বজলুর রশিদ বুলু উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর পরিবারের শোকাবহ ৫ই আগষ্টে বঙ্গবন্ধু সন্তান শেখ কামালের জম্ম দিন, ৮ই আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জম্ম দিন, ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারে হত্যা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা নিয়ে ৪ টি দিবসে বিভিন্ন কর্মসুচী ঘোষনা করেন। তিনি আরো বলেন, আগামী দিনে চৌদ্দগ্রামের মাটি ও মানুষের জন্য বঙ্গবন্ধুর সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করে যাবেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মোঃ খলিলুর রহমান বিএসসি’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাওলানা মোঃ হুমায়ূন কবির, মাওলানা জহিরুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com