1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনগণের জন্য ভালো কিছু দেখছি না

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তফশিল ঘোষণাটা আরও পরে করলে আলাপ-আলোচনার সুযোগ পাওয়া যেত। সাধারণত নির্বাচনের পঁয়তাল্লিশ দিন আগে তফশিল ঘোষণা করা হয়ে থাকে। যেহেতু নির্বাচন হতে হবে জানুয়ারির শেষ সপ্তাহে, তাই ডিসেম্বরের ১০-১৫ তারিখেও তফসিল ঘোষণা করলে এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটা আলাপ-আলোচনার সুযোগ হতো। তো সেই বিবেচনায় এত তাড়াহুড়া করে তফশিল ঘোষণা করে আলাপ বা সংলাপ বা মধ্যস্থতার সুযোগটা নষ্ট করে দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, তফশিল ঘোষণার পরপর বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আবার তাদের অভিমত ব্যক্ত করেছে যে, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। অতএব স্পষ্টতই কোনো রাজনৈতিক পরিবর্তন না হলে এটা অতীতের মতো একতরফা নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ এবং তার সহযোগী কয়েকটা দল অংশগ্রহণ করবে। কিন্তু রাজনীতির মাঠের অন্যান্য বড় খেলোয়াড়, মানে যারা বড় বড় দল, কেউ অংশগ্রহণ করবে না। অতএব সত্যিকার অর্থে নির্বাচন হবে না, হবে একটা নির্বাচনের খেলা। এবং এই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ জিতবে, এটা এখন স্পষ্ট।

কিন্তু নির্বাচনে জিতে, অর্থাৎ ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে জিতে দেশ পরিচালনায় কতটা সফল তারা হবেন, সেটাই এখন বড় প্রশ্ন। আমার আশঙ্কা ভূরাজনৈতিক বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা, আর রিজার্ভের সঙ্কট এবং খুবই তাড়াতাড়ি আমরা যে বড় বড় মেগা প্রকল্প করার জন্য যে টাকা ধার নিয়েছি, সেই টাকা শোধ করা-সবকিছু মিলে জনগণের জন্য ভালো কিছুই দেখছি না। ড. শাহদীন মালিক : আইনজ্ঞ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com