1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনপ্রিয় ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন-অর-রশিদ হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : জনপ্রিয় মাসিক ম্যাগাজিন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ হার্ট অ্যাটাক করে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিশ্ববিদ্যালয় পরিক্রমা ম্যাগাজিনের ষ্টাফ ও তার পরিবার।
মঙ্গলবার রাত ২ টা দিকে স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদকে হাসপাতালে ভর্তি করান।
তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ সময় একাধিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ তলা (সিসিইউ) এর ৪ নম্বর বেডে ভর্তি করা হয়। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণের জন্য অন্তত ৭ দিন হাসপাতালেই তাকে থাকতে হবে বলে হাসপাতালল পক্ষ থেকে জানানো হয়েছে।
দ্রুত সুস্থ হয়ে শিগগিরই তিনি সবার মাঝে ফিরবেন এমন প্রত্যাশা তার পরিবার, স্বজন আর সহকর্মীদের। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে আবার তার কর্মস্থলে ফিরে আসতে পারেন এবং সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকতে পারেন। তার গ্রামের বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com