1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়ি ভাংচুর সহ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে পুর্ব শিমুলতাইড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাংচুর সহ মিথ্যা চাঁদাবাজি মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে শনিবার বিকেল নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আতিকুরের পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আতিকুরের স্ত্রী মোছাঃ মাহমুদা আক্তার। তিনি জানান, একই এলাকার আব্দুল কাদের মাষ্টারের সাথে তাদের ৯ শতক জমি নিয়ে দীর্ঘকাল বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ন জমিটি নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে। পরে এই বিরোধ কে কেন্দ্র করে কাদের মাষ্টার তার লোকজন সহ তাদের বাড়িতে এসে ভাংচুর চালায় এবং আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে তারা প্রথমে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ও পরে সাঘাটা থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে তাদের জায়গাটি দখল করার জন্য তার স্বামী আতিকুর ও শ্বশুর আনোয়ার হোসেন, চাচা শ্বশুর ইব্রাহিম, দেবর একরামের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। এই মিথ্যা মামলা দেওয়ার কারনে স্বামী শ্বশুর সহ বাকি সদস্যগন পলাতক রয়েছে। তিনি পুলিশ প্রশাসনের নিকট মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত সহ তাদের নিরাপত্তার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আতিকুরের মা আলেয়া, ভাবী আঙ্গুলী বেগম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com