1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতিসংঘ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় ৭৬তম জাতিসংঘ সম্মেলনে সশরীরে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ কথা বলেন।

১৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কে সীমিত আকারে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। করোনা সংকটের কারণে প্রায় ১৯ মাস পর প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের সম্মেলন খুব সীমিত আকারে হবে। জাতিসংঘ অনেক কম লোকজনকে নিয়ে যেতে বলেছে। কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসবেন আমরা তা জানি না। তবে আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন। এবং এবারে কোনো সাইড ইভেন্ট জাতিসংঘ সদর দফতরের ভিতরে হবে না।

দুটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। একটি পরমাণু শক্তি নিয়ে যা গতবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি অংশ নিয়েছিলাম। আর একটি হবে বিশ্ব পরিস্থিতি নিয়ে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২১ থেকে ২৬ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবার সেখানকার কমিউনিটির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে না। হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে। স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব। কারণ জাতিসংঘও এ বিষয়টি মেনে চলতে বারবার তাগিদ দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com