1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রীম কোর্টে আলোচনা সভা ও ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অডিটরিয়ামে জয় বাংলা ঐক্যমঞ্চের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একই সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারান্দা (দোতলায়) আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু ও জয়বাংলা ঐক্যমঞ্চের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সর্ব ইউরোপিয় মুক্তিযোদ্ধা সংসদের সৌজন্য সহযোগিতায় বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” উদ্বোধন হয়।

জয় বাংলা ঐক্যমঞ্চ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি। আলোচনা সভায় সভাপত্বি করেন, জয়বাংলা ঐক্যমঞ্চের চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরী।

আলোচনা সভা শেষে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম এমপি এবং জয়বাংলা ঐক্যমঞ্চে’র চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. আবদুল মান্নান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধন শেষে বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের তোলা ছবি দেখেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু’র আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” আগামি ২৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com