1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাবি অধ্যাপক ফরিদ আহমদকে পুলিশে দিলেন জবি শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন অধ্যাপককে আটকে পুলিশে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একটি গ্রুপ।

অভিযুক্ত শিক্ষক ফরিদ আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে ওই শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আবু বকর নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের রফিক ভবনের সামনে ঘোরাঘুরি করছিলেন ফরিদ আহমেদ। পরে আমরা তাকে চিনে ফেললে এক কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন তিনি। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়লে আমরা পুলিশকে খবর দিই।’

শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশ। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আসামি করা হয়।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমরা জেনেছি, ফরিদ আহমেদ ব্যক্তিগত কোনো প্রয়োজনে স্ত্রীর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় বিষয়টির সমাধান হবে।’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আটক শিক্ষকের বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি আশুলিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com