1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জামিন পেলেন নায়িকা একা, পাচ্ছেন মু্ক্তি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩০২ বার দেখা হয়েছে

এর আগে গত ১০ আগস্ট ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম মাদক আইনের মামলায় এ আসামির জামিন মঞ্জুর করেন। দুই মামলায় জামিন হওয়া এ আসামির মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন একার আইনজীবী অ্যাডভোকেট হুমায়ন কবির।

গত ৩১ জুলাই ট্রিপল নাইনে সংবাদ পেয়ে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় বন্ধু নিবাসের ৯ তলায় একার অ্যাপার্টমেন্টে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আহত অবস্থায় গৃহকর্মী হাজেরা বেগমকে (৩০) উদ্ধার এবং গৃহকর্তী একাকে আটক করা হয়।

ওই সময় একার বেড রুমের বিছানার ওপর থেকে ৫ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৫৫০ মিলি মদ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মাদক ও গৃহকর্মী নির্যাতনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। এরপর গত ১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই (নি.) মো. ফয়সাল একাকে হাজির করে উভয় মানলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে একাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলায় বলা হয়, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে গত ৩ মাস ধরে কাজ করে আসছিলেন। কাজ শেষে গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের ছয় হাজার টাকা চান। তখন একা তাকে বলেন, তোকে দিয়ে আর কাজ করাব না। তিনি হাজেরা বেগমকে গলা ধাক্কা দেন। পাওনা টাকা না দিলে যাবেন না জানালে হাজেরা বেগমকে এলোপাথাড়ি মারপিট করেন এবং রান্না ঘর থেকে বটি এনে মাথায় কোপ দেন একা। হাজেরা বেগম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাত জখম হয়। তখন তিনি ডাক চিৎকার দিলে একা তার মুখ চেপে ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পুলিশ হাজেরা বেগমকে উদ্ধার করতে গিয়ে একার বাসায় অভিযান চালায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com