1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাহাঙ্গীরসহ বিএনপির ১১ জনের ৭ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১০ বছর আগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীরসহ বিএনপির ১১ নেতাকর্মীর ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসআই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৬২ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে পুলিশ। মামলায় মোট ৭৩ জন আসামি ছিলেন। অন্যরা খালাস পেয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com