1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান রওশন এরশাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : দেশ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অনিয়ন্ত্রিত বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
শনিবার ১৭ সেপ্টেম্বর গুলশানে দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভায় সভাপতির ভাষণে ভ্যার্চুয়ালি তিনি একথা বলেন।
এসময় রওশন এরশাদ বলেন, হিন্দু মহাজোটের একাংশের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জাপা চেয়ারম্যান অগণতান্ত্রিক ভাষায় পার্টির নের্তৃবৃন্দকে ফায়ার করবেন, এমন হুমকি দেন। যা শিষ্টাচার বর্হিভূত।  পার্টির চেয়ারম্যানের এধরনের বক্তব্য দেশজুড়ে লাখো লাখো এরশাদ প্রেমি নেতাকর্মীকে আহত করে।
বিরোধী দলীয় নেতা আরো বলেন, ২৬ নভেম্বর আহুত পার্টির জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে এরশাদ পাগল নেতাকর্মীরা অংশ নিয়ে পল্লীবন্ধুর রেখে যাওয়া জাতীয় পার্টির আদর্শে উদ্ভাসিত হয়ে গণমানুষের বিরাজমান সমস্যাগুলো উপস্থাপন করবেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যদের উদ্দেশ্যে রওশন এরশাদ বলেন, আপনারা জনগণের স্বার্থ সংরক্ষণের ভ্যানগার্ড। আগামী দিনে আমাদের বিজয় নিশ্চিত, ইনশাআল্লাহ। তাই কারো উস্কানিমূলক বক্তব্যে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সম্মেলন সফল করতে কঠোর পরিশ্রম করুন।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্কারী হাবিবুল্লাহ বেলালী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।
সভায় ২৬ নভেম্বরের সম্মেলন সফল করতে সভায় ঢাকা মহানগর সমন্বয় কমিটিসহ মোট ১১টি সাংগঠনিক টিম ও ২২টি সাব কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com