1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিএম কাদেরকে কাজী মামুন,পল্লীবন্ধুর সন্তানদের লালন করুন; স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

পল্লীবন্ধু এরশাদের সন্তানদের লালন করতে জিএম কাদেরের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ। তিনি বলেন, আগামী দিনে পল্লীবন্ধু পরিবারের সন্তানরাই  জাতীয় পার্টিকে নেতৃত্ব দেবে। নেতাকর্মীও তা চায়। সে কারণে দলীয় চেয়ারম্যানকে তা দ্রুত অনুধাবনের আহবান জানান কাজী মামুন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিরোধী দলীয় নেতার অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় তিনি এ আহবান জানান। সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপনে আগামী ২৭ মার্চ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া মধ্য রমজানে ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

স্বাধীনতা দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি।

সভাপতির বক্তব্যে পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এসএমএম আলম দলীয় চেয়ারম্যানকে ইঙ্গিত করে বলেন, আপনি যদি পল্লীবন্ধু এরশাদের ভাই হয়ে থাকেন, তাহলে পার্টির প্রতিষ্ঠাতার সহধর্মীনি ও তাঁর সন্তানের পাশে রেখে এবং তাদের নির্দেশনা ও পরামর্শে সবাইকে নিয়ে দল পরিচালনা করুন। না হয় আগামী সম্মেলনে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। সারাদেশে বঞ্চিত ও ত্যাগি সব নেতাকর্মীদের যোগ্যস্থানে পদায়ন করুন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পল্লীবন্ধুপুত্র ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ বলেন, এই রমজানে আমার বাবা নেই, আমি পিতাহীন আপনাদের ভাই। বাবার সম্মান ও ধারা অব্যাহত রাখতে এবার রোজায় কূটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে মা(রওশন এরশাদ) ইফতারের আয়োজন করবেন। আপনারা মার জন্য দোয়া করবেন। বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখর উজজামান জাহাঙ্গীর, সাবেক প্রেসিডিয়াম  সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য এম এ গোফরান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক ছাত্রনেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জাপা নেতা আজিজ চৌধুরী, ইঞ্জিনিয়ার ইকরামুল খাঁন, শ্রমিক নেতা মো. সাখাওয়াত হোসেন, নারী নেত্রী কেয়া চৌধুরী, শারমিন পারভীন লিজা, জাপা নেতা এজাজ আহমেদ খাঁন, নজরুল ইসলাম, মো.ইদ্রিস আলী, নাসির উদ্দিন মুন্সি, ইসরাফিল হোসেন, মো. জহির উদ্দিন জহির, ইঞ্জিনিয়ার সাজিউল ইসলাম রকি ও ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com