1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম শেখ ও এবাদত হোসেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ওয়ানডে খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়ছেন ব্যাটার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেন। হারারেতে সিরিজের প্রথম ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ওপেনার লিটন দাস এবং শরিফুল ইসলাম।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লিটন দাস ও তামিম ইকবাল। তামিম ফিফটি করে ফেরার পর লিটন ছুটছিলেন শতকের লক্ষ্যে। তবে ব্যক্তিগত ৮১ (৮৯) রানের মাথায় ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন, এমন সময় হঠাৎ শুয়ে পড়লে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়।

প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার তালিকায় লিটন দাস, শরিফুল ইসলাম ছাড়াও রয়েছেন মুশফিকুর রহিম। শরিফুলের চোট গুরুতর না হলেও ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই উড়িয়ে নেওয়া হচ্ছে এবাদত হোসেনকে।

চোট আক্রান্তদের নিয়ে দলের ফিজিও মোজাদ্দেদ সানি বলেন, ‘লিটন ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। ম্যাচ চলার সময় আমরা তার স্ক্যান করাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড টু মাসল স্ট্রেইন। এই ধরনের চোটের জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। কাজেই এই সিরিজে আমরা লিটনকে পাচ্ছি না। ব্যাট করার সময় মুশফিকও বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান। এটাও বেশি কিছু না। তাকে আমরা পরের ম্যাচে পাব। শরিফুলের চোটের ক্ষেত্রে তাৎক্ষণিক আঘাত থাকার কারণে অবশ বোধ করছিল। আশা করি, আগামীকালের (শনিবার) মধ্যে ভালো খবর দিতে পারব।’

এদিকে ওয়ানডে সিরিজটা হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৩০৩ রান তুলেও জিম্বাবুয়ের কাছে হেরে যায় ৫ উইকেটে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামীকাল ৭ আগস্ট হারারেতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com