1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিয়া আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পকিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাকশাল নিয়ে কথা বলে? এটা জাতীয় দল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এ দলে বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান দরখাস্ত করে সদস্য হয়েছিলো। এর প্রমাণ আছে। সেই দল নিয়ে বিএনপি কথা বলে। তিনি বলেন, কৃষক শ্রমিক আন্দোলন করেছিলো তাদেরকে আপনারা তাদের গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়।

আজ ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা হঠাৎ করে আশার কোন গল্প নয়। স্বাধীনতা লাখো শহীদের রক্ত, মা-বোনেট সম্ভ্রম, বিনিময়ে আশা এক সংগ্রামের নাম। স্বাধীনতা একদিনে আসেনি, হাজার বছরের আন্দোলন সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এসেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেনো অন্তর জ্বালা?

তিনি বলেন, মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলো। সরকার পতন আন্দোলন, ৫৪ দল, ১০ দফা, তত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, ৭ দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দী আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন থেকে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া, তাদের জনগণ বিশ্বাস করে না।

বিএনপি এখন পথ হারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনো শুরু করিনি আমরা। খেলা শুরু করলে কোথায় যাবে? বিএনপির আন্দোলনের নেতা ছাড়া কোনো জনগণ নেই।

এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি প্রদানের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com