1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন’, তামিম-মুশফিকসহ ক্রিকেটারদের আকুতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সীতাকুণ্ডের সর্বগ্রাসী আগুন কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রায় শতাধিক মানুষ।

শনিবার রাত থেকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। মর্মান্তিক এই অগ্নিকাণ্ড সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও শোকাহত।

তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন, কেউ কেউ আবার হতাহতদের জন্য সাহায্য চেয়েছেন।

চট্টগ্রামের ছেলে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল শনিবার রাতে ফেসবুকে ‘মানুষ মানুষের জন্য’ বার্তা দিয়ে লিখেছেন, ‘চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের সকলকে অনুরোধ করবো চট্টগ্রাম মেডিকেলে অবস্থান করার জন্য।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে।’

‘দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন। মানুষ মানুষের জন্য।’

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফেসবুকে ‘আহতদের জীবন বাঁচানোর’ আকুতি জানিয়ে লিখেছেন, ‘জীবন বাঁচাতে এগিয়ে আসুন! চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অ‌গ্নিকাণ্ডে শত শত মানুষ আহত হয়েছেন। অসংখ্য রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

‘আহতদের জন্য প্রচুর পরিমানে রক্তের প্রয়োজন। সকল গ্রুপের রক্ত দরকার হতে পারে, তাই আশেপাশের রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ভাইয়েরা সম্ভব হলে চট্টগ্রাম মেডিকেলে যান। রক্ত‌ দিন, জীবন বাঁচান! আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন প্লিজ। আল্লাহ সবাইকে রক্ষা করুন। আমিন।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চট্টগ্রামের খবর শুনে খুবই মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। শক্ত থাকো, সীতাকুণ্ড। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।’

এছাড়া সাব্বির রহমান, তাসকিন আহমেদ সহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে সীতাকুণ্ডে হতাহতদের জন্য শোকবার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com