1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জেলার রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে হামলা- আহত-৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : জেলার রাজনগর উপজেলার ৮নং মনসুর নগর ইউনিয়নের পরচক্র গ্রামে মৌরসী স্বত্বের পূর্ব বিরোধ-এর জের ধরে প্রতিপক্ষ লোকজনদের হামলায় নারীসহ ৬জন আহত হয়েছেন। (১৭ অক্টোবর) এ রির্পোট লেখা পর্যন্ত মাথায় ধারালো রামদা-এর আঘাতে গুরুতর আহত মোস্তফা মিয়া (৪৮) ও দা-এর আঘাতে বাম কান ঝুলিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত আলচি বেগম (৫৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ও গুরুতর আহত- সোহেল মিয়া (৩৫), ইমাশা মিয়া (৪৯), জসিম মিয়া (২৪), রুবেল মিয়া (২৬) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে আছাব উদ্দিন (৪৫) সহ অপর এক হামলাকারীকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো: রুবেল মিয়া বাদী হয়ে একই এলাকার আছাব উদ্দিন (৪৫), আছমানী মিয়া (৫০), বাচ্চু মিয়া (৪০), সালমান মিয়া (২৫), নয়ন মিয়া (২৩), আরমান মিয়া (২০), ছত্তার মিয়া (৩০), হারুন মিয়া (৫৫), মতিন মিয়া (৬৫), ছানু মিয়া (৩০), রেবা বেগম (৪৫), জহুরা বেগম (৫০), দেনু মিয়া (৪৫), গং-অজ্ঞাতনামা আরো-১০/১২ জন-কে আসামী করে রাজনগর থানায় (মামলা নং-০৫, তারিখ :১৪/১০/২০২৪ইং) মামলা দায়ের করেছেন। ঘটনার বিবরনে জানা গেছে- জমি সংক্রান্ত পূর্ব বিরোধ এর জের ধরে গত ১৪ অক্টোবর সকাল ৮ ঘটিকার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়া আছাব উদ্দিনসহ বহিরাগত লোকজন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরচক্র গ্রামের ইমাশা মিয়া-এর বসত-বাড়ীর জায়গা দখল করে গৃহ নির্মান করার চেষ্টা করেন। এ সময় বাঁধা সৃষ্টি করলে তাদের উপর হামলা চালানো হয়। হামলায় আলচি বেগম (৫৫) এর বাম কানের উপরে পড়িয়া কান কাটিয়া ঝুলিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখমসহ অন্যান্য লোকজন গুরুতর আহত হন। এ বিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান- আশংকাজনক অবস্থায় আহত ২জন সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ও অন্যান্য আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com