1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জয় দিয়ে লিগ মিশন শেষ করল বসুন্ধরা কিংস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জয় দিয়েই বিপিএল মিশন শেষ করল টানা চার বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ শুক্রবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। আজ শেষ হলো সেই অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখন শিরোপা কিংসদের ঘরে।

আবাহনীর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করেন ডরিয়েল্টন গোমেজ।

২০ ম্যাচে ১৮ জয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে ৫৫ পয়েন্ট অর্জন করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সাথে ১৮ পয়েন্টের ব্যবধান কিংসদের। আজমপুর উত্তরার সঙ্গে আবাহনীর আরো একটি খেলা বাকি আছে।

২০ গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতা হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন কিংসের ডরিয়েল্টন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের দিয়াবাতের গোল সংখ্যা ১৫। মোহামেডানের একটি খেলা বাকি আছে। কোনো মিরাকল না ঘটলে দিয়াবাতের ডরিয়েল্টনকে ছাড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com