1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঝড়ের কবলে পড়ে সাগর গর্ভে ১৬ ট্রলার, নিখোঁজ ৭২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারার উপকূলে লবণবাহী ১৬টি ট্রলার ডুবে ৭২ জন মাঝি-মাল্লা ও শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় চারটি ট্রলারের ১৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌপুলিশ। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার ভোরে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলের ৪ নটিক্যাল মাইল দূরে শঙ্খ নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়া থেকে ১৬টি ট্রলার লবণবোঝাই করে চট্টগ্রাম শহরের মাঝিরঘাটে যাচ্ছিল। পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে কালবৈশাখীর দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো। এতে এক এক করে সবগুলো ট্রলার ডুবে যায়। এতে প্রায় ৩০ হাজার মণ লবণ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ ৪ ট্রলার থেকে ১৮ জন মাঝি-মাল্লা ও শ্রমিককে উদ্ধার করে। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- এমভি আল্লাহর দান ট্রালের মাঝি জিয়া উদ্দিন, এমভি তৌফিক ইলাহির মাঝি মানিক মানিক, নুরুল আমিন, মোহাম্মদ আলী, মোহাম্মদ মানিক, মনসুর উদ্দিন, বদি আলম, আবু হানিফ, জাবেদ আহমেদ, মোহাম্মদ আনিস, মোহাম্মদ আহিম, সোহেল মিয়া। তারা চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা।

কুতুবদিয়ার এমভি তৌফিক ইলাহি ট্রলারের মাঝি মানিক মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলাম। আজ ভোরে আনোয়ারা উপকূলে এসে হঠাৎ ঝড়ের কবলে পড়ে আমাদের ট্রলারসহ প্রায় ১৬টি ট্রলার ডুবে যায়।

তিনি জানান, প্রতিটি ট্রলারে ৬ জন করে মাঝি-মাল্লা ছিল। এর মধ্যে কোস্ট গার্ড ও নৌপুলিশের সহযোগিতায় ১৮ জন মাঝি-মাল্লা এবং ৪টি ট্রলার উদ্ধার করা হলেও ১২টি ট্রলারসহ বাকি ৭২ জন এখনও নিখোঁজ রয়েছে।

বার আউলিয়া ঘাট নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ টিটু জানান, লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় ৪টি ট্রলারের উদ্ধার হওয়া ১২ জন তাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, অসুস্থ হয়ে পড়ায় ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪ জন কোস্ট গার্ড স্টেশনে রয়েছে। বাকি ট্রলারসহ নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com