1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৩০ বার দেখা হয়েছে

ডঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি ওয়ানডে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নয় ম্যাচের ৭টিতেই পরাজিত হয়েছে টাইগাররা। হেরেছে বাছাইপর্ব খেলে এক যুগ পর বিশ্বমঞ্চে খেলতে আসা নেদারল্যান্ডসের বিপক্ষেও। টুর্নামেন্টে ব্যর্থ অভিযান শেষে গতকাল দেশে ফিরেছে লাল-সবুজ দল।

যদিও বিশ্বকাপে পাড়ি জমানোর আগেই সাকিব জানিয়েছিলেন, বৈশ্বিক এ আসরের পরই নেতৃত্বের ভার ছেড়ে দেবেন তিনি। তাই মাত্র দুই জয় নিয়ে হতাশ টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হবেন এটা নিয়ে চলছে গুঞ্জন।

এদিকে বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন। তবে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর আসন্ন এই সিরিজে কে হবেন টাইগার দলপতি, তা নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, সাকিবের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। জবাবে টিটুর দাবি, সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।

তিনি জানান, সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, সেই পর্যন্ত সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন, এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com