1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী সদরের বেতডোবায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলি সম্মেলনটি সঞ্চালনা করেন।

এসময় বক্তৃতা করেন কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান, কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা, এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ।

জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে এই ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ১৯ মে ২০২৫ তারিখে অনুমোদিত হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯০ দিন, যার মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করছেন, যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জেটেবসহ জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com