1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাঙ্গাইল-৭ আসনে ভোট চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টার দিকে এই ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো এই আসনে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ মোট পাঁচ প্রার্থী অংশ নিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রীমতী রুপা রায় চৌধুরী (ডাব)।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র) গোড়াইয়ে চারজন তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বছর ১২১টি ভোটকেন্দ্রের ৭৫৬ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৪ প্লাটুন বিজিবি, ৮ জন ম্যাজিস্ট্রেট, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত সংখ্যক র্যা ব, পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করছে।

গত ১৬ নভেম্বর এ আসনে জাতীয় সংসদের নির্বাচনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com